অনেক দিন পর সরাসরি গাইবেন ন্যান্সি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘টিভি লাইভে নিয়মিত গাওয়া হয়ে ওঠে না। অনেক দিন পর আরটিভির “মিউজিক ফেস্ট”-এ গাইতে যাচ্ছি।’ এভাবেই আরটিভির লাইভ গানের অনুষ্ঠান ‘বাংলালায়ন মিউজিক ফেস্ট’-এ গান গাইবেন বলে জানালেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। সরাসরি সম্প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠানটির এবারের পর্বে পছন্দের গান পরিবেশনের ফাঁকে ফাঁকে দর্শকদের সঙ্গে ফোনে সরাসরি আড্ডা দেবেন ন্যান্সি। দর্শক অনুরোধের গানও গাইবেন তিনি। এ প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘লাইভ গাওয়াটা আমি সব সময় উপভোগ করি। কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে এটা হয়ে ওঠে না। আরটিভির “মিউজিক ফেস্ট”-এ মৌলিক গানগুলোই করব। নিজের পছন্দের পাশাপাশি দর্শকের অনুরোধের গানও করব। আশা করছি দর্শক-শ্রোতারা অনুষ্ঠানটি উপভোগ করবেন।’ সোহেল রানার প্রযোজনায় ‘বাংলালায়ন মিউজিক ফেস্ট’ অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্বে রয়েছেন নুসরাত ফারিয়া। ২৭ জুন বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ০৫ মিনিটে অনুষ্ঠানটি প্রচারিত হবে।