অনেক বছর পর রথীন্দ্রনাথ রায়ের অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নব্বই দশকের শেষের দিকে নিজের জনপ্রিয় গানগুলো নতুন করে গেয়েছিলেন রথীন্দ্রনাথ রায়। রিমেক ওই অ্যালবামটির পর নতুন গান করেছেন তিনি। এবারের অ্যালবামটির নাম অল্প স্বল্প গল্প। যুক্তরাষ্ট্র-প্রবাসী এই শিল্পী সম্প্রতি দেশে এসেছিলেন। ওই সময়টাতেই নতুন এই অ্যালবামটির কাজ করেছিলেন তিনি। আজ মঙ্গলবার এটি বাজারে আনছে লেজার ভিশন। অ্যালবামটির সংগীত পরিচালক বাসুদেব ঘোষ জানান, গত অক্টোবর মাসে পুরো অ্যালবামটির কাজ হয়েছে। এখানে লোক ধাঁচের এবং দেশের গান রয়েছে। গানের সংখ্যা ১০। সব কটি গানের কথা লিখেছেন আবু রায়হান। আটটি গানের সুর করেছেন রথীন্দ্রনাথ রায় নিজেই। বাকি দুটি গানের সুর করেছেন অনুপ ভট্টাচার্য্য ও বাসুদেব ঘোষ।বাসুদেব বললেন, ‘রথীন্দ্রনাথ আমাদের দেশের একজন গুণী শিল্পী। তাঁর অনেক গান শ্রোতা মহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। আশা করছি, এবারের অ্যালবামের গানগুলোও শ্রোতাদের মুগ্ধ করবে।’