অন্তরে বিষ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাটরিনা কাইফ আর কারিনা কাপুরের মধ্যে সম্পর্কটা নাকি মোটেও ভালো নয়। এমনিতে সবার সামনে নিজেদের মধ্যে ভালো সম্পর্কের কথা জাহির করতে ভালোবাসেন তাঁরা। কিন্তু ভেতরে ভেতরে একদম দা-কুমড়ো সম্পর্ক। এখন মনে হচ্ছে এটা শুধু নিন্দুকদের কথা নয়। যাহা রটে তাহা কিছু তো বটেই! সম্প্রতি এক সম্মাননা প্রদান অনুষ্ঠানের কর্তারা কারিনাকে অনুরোধ করেছিলেন ক্যাটরিনার হাতে পুরস্কার তুলে দিতে। কিন্তু কারিনা রাজি হননি। তাঁর দাবি, অতীতে এমন কাজ করতে রাজি হননি ক্যাটরিনা। সুতরাং তিনিও সেই কাজ করতে রাজি নন। ব্যস, নিন্দুকদের বুঝি এবার পোয়াবারো! ওয়েবসাইট।