অন্তর্জাল-বিমুখ রানী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাছের বন্ধুরা, যেমন— শাহরুখ, সালমান কিংবা আমির খানরা যখন অন্তর্জালে নিবিড়ভাবে জড়িয়ে আছেন, তখন রানী মুখার্জি হাঁটছেন উল্টো পথে। বলিউডের এই তারকা নিজেকে জড়াতে চাইছেন না অন্তর্জালের মধ্যে। কিন্তু কেন? জবাব দিলেন স্বয়ং রানী, ‘ইন্টারনেটে যুক্ত থাকলে কাঁধে এক ধরনের দায়িত্ব চেপে বসে। প্রতিদিন ভক্তদের সঙ্গে এভাবে যুক্ত থাকা ভীষণ কঠিন। কয়েক দিন ধরে পাত্তা নেই, হঠাৎ একদিন গিয়ে দু-চারটা লাইন লিখে দিলাম, তারপর আবার যে-ই তো সে-ই, এটা ভালো লাগে না আমার। ভক্তরা আগ্রহভরে অপেক্ষা করে আমার প্রতি-উত্তরের, তাদের হতাশ করতে চাই না। বরং ছবি দিয়েই তাদের মনোরঞ্জন করতে আগ্রহী আমি।’ ওয়েবসাইট।