অন্ধকার জগতের গডফাদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক দিন পর আবার চলচ্চিত্রে আসছেন হুমায়ুন ফরীদি। আর এটি রেদোয়ান রনির প্রথম ছবি চোরাবালি। ছবিতে খলচরিত্রে অভিনয় করবেন হুমায়ুন ফরীদি। ছবিটির ঘোষণা দেওয়ার জন্য সম্প্রতি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মমতাজ আলা শাকুর, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সহসভাপতি খোরশেদ আলম, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অমিতাভ রেজা, চোরাবালির প্রযোজক সালেহীন স্বপন ও পরিচালক রেদোয়ান রনি।ছবির শিল্পীদের ব্যাপারে রনি বলেন, আপাতত হুমায়ুন ফরীদিকে চূড়ান্ত করা হয়েছে। ছবিতে তিনি অন্ধকার জগতের একজন গডফাদার। অন্ধকার জগতের নানা কর্মকাণ্ড নিয়ে একপর্যায়ে সাংবাদিকের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন তিনি। ঘটনা মোড় নেয় অন্যদিকে।নিজের প্রথম চলচ্চিত্রে হুমায়ুন ফরীদিকে নেওয়া প্রসঙ্গে ছোট পর্দার পরিচালক রনি বললেন, ‘হুমায়ুন ফরীদির অভিনয় সেই ছোটবেলা থেকেই দেখছি। তাঁদের মতো বড় মাপের মানুষের অভিনয় দেখেই আমরা বড় হয়েছি। টিভি, চলচ্চিত্র ও মঞ্চে তিনি অন্যতম শক্তিমান অভিনেতা। তাই আমার মনে হয়েছে, চোরাবালি ছবির অন্ধকার জগতের গডফাদার চরিত্রটি তিনি যথাযথভাবে ফুটিয়ে তুলতে পারবেন।’হুমায়ুন ফরীদি বললেন, ‘গল্পটা আসলে ভালো। আমার পছন্দ হয়েছে। আশা করছি, এটি একটি ভালো ছবি হবে।’রনি জানান, এ মাসেই ছবির শুটিং শুরু হবে। ছবির চিত্রগ্রহণের দায়িত্বে আছেন রাশেদ জামান। ছবির গানে কণ্ঠ দেবেন হাবিব, ন্যান্সিসহ আরও অনেকে।