অন্ধকারে আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্ধকারে আলোর দিশা জাগানোর আকাঙ্ক্ষা নিয়ে আজ শুক্রবার শুরু হচ্ছে তিন তরুণ শিল্পীর যৌথ শিল্পকর্ম প্রদর্শনী। এ এস এ নাজিম, রাজকুমার পাল ও মঞ্জুর হোসেনের এটি প্রথম যৌথ প্রদর্শনী। সন্ধ্যা ছয়টায় ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে ‘এ লাইট ইন দ্য ডার্ক’ নামের এই প্রদর্শনীর উদ্বোধন করবেন বিশিষ্ট শিল্পী সমরজিৎ রায়চৌধুরী। প্রদর্শনী চলবে ৭ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।