অন্ধকারের ভয়ে বাতি জ্বালিয়ে ঘুমান বিবার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবেমাত্র হাইস্কুলের গণ্ডি পেরিয়েছেন ‘টিন সেনসেশন’খ্যাত কানাডিয়ান পপগায়ক জাস্টিন বিবার। তারকাখ্যাতির কারণে কিছুটা পরিপক্বতা এলেও শিশুসুলভ আচরণ থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারেননি তিনি। এখনো রাতের অন্ধকারকে প্রচণ্ড ভয় পান ১৮ বছর বয়সী জনপ্রিয় এই সংগীততারকা। আর তাই রাতে বাতি না জ্বালিয়ে একদমই ঘুমাতে পারেন না তিনি।সম্প্রতি বিবারের এই কীর্তি সম্পর্কে হাটে হাঁড়ি ভেঙেছেন তাঁর বাবা জেরেমি। এ প্রসঙ্গে জেরেমির উদ্ধৃতি দিয়ে কন্ট্যাক্টমিউজিক জানিয়েছে, ‘রাতের বেলা ঘরের আলো জ্বালিয়ে ঘুমাতে যায় আমার ছেলে। আর এমনটা সে করে রাতের অন্ধকারের ভয়ে। সেই ছোট্টটি থেকে আজ অবধি অন্ধকারকে প্রচণ্ড ভয় পায় সে।’বিবার সম্পর্কে আরও কয়েকটি অজানা তথ্যও ফাঁস করেছেন জেরেমি। তিনি জানিয়েছেন, ‘আমার মতো আমার ছেলের হাতও প্রচণ্ড ঘামে। তবে তার পা খুব বেশি ঘামে না। আর ঘামলেও দুর্গন্ধ ছড়ায় না। ঈশ্বরে গভীরভাবে বিশ্বাস করে সে। ঈশ্বরের কৃপা ছাড়া আজকের এই অবস্থানে সে আসতে পারত না বলেই তার বিশ্বাস। দিনে এবং রাতে ঘুমানোর আগে নিয়মিতভাবে প্রার্থনা করে সে।’