অন্য আবিদা সুলতানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতশিল্পী আবিদা সুলতানা এবার গান লিখেছেন। শুধু তা-ই নয়, গানটির সুরও দিয়েছেন তিনি। বললেন, ‘দেশাত্মবোধক গানের একটি অ্যালবামের কাজ করছি। তাই একটি দেশের গানের খুব দরকার ছিল। কয়েকজনকে অনুরোধ করেছি। কিন্তু সময়মতো কেউ দিতে পারেননি। শেষে নিজেই একটি গান তৈরি করে ফেলেছি।’ আবিদা সুলতানা আরও বলেন, ‘এ পর্যন্ত যাঁদের গানটি শুনিয়েছি, তাঁরা সবাই প্রশংসা করেছেন। শ্রোতা হিসেবে আমার কাছেও ভালো লেগেছে। জীবনে প্রথম গান লেখা আর সুর করার অভিজ্ঞতা একেবারেই অন্য রকম।’আবিদা সুলতানা এবার তাঁর একাদশতম একক অ্যালবামের কাজ করছেন। বছর দুয়েক আগে এসেছিল তাঁর রবীন্দ্রসংগীতের অ্যালবাম, হূদয় আমার নাচেরে।