অন্য আমির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় দেড় শ কোটি রুপি আয়ের সুযোগ ছেড়ে দিলেন আমির খান। ‘সত্যমেভ জয়তে’ অনুষ্ঠানটি করার সময় অন্য কোনো পণ্যের প্রচারণা চালাননি আমির। অনুষ্ঠানের জনপ্রিয়তা কাজে লাগিয়ে ব্র্যান্ডগুলো যাতে লাভবান হতে না পারে, সে জন্যই তাঁর এ সিদ্ধান্ত। ‘এখন শুধু সামাজিক আন্দোলনের সঙ্গেই যুক্ত থাকবেন আমির।’ বলেছে এক সূত্র। ‘সব ব্র্যান্ড প্রচারণাই বন্ধ করে দিয়েছি আমি।’ নিশ্চিত করেছেন আমির নিজেই। এখন শুধু ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’ প্রচারণার সঙ্গেই যুক্ত আছেন তিনি। এদিকে এবার মাকে নিয়ে হজ করতে গেলেন আমির। ১৯ অক্টোবর মক্কার উদ্দেশে রওনা হন তাঁরা। মিড-ডে।