অন্য এক জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন আব্রাহাম
জন আব্রাহাম

এসিড-সন্ত্রাস রোধে সচেতনতা বাড়াতে কাজ করার পরিকল্পনা করছেন বলিউডের অভিনেতা জন আব্রাহাম।
ইন্ডিয়া টুডের এক খবরে বলা হয়, দিল্লির ‘মিশন তেজাব’ নামের এসিডদগ্ধ একটি পুনর্বাসন কর্মসূচীর অধীনে থাকা নারীদের সঙ্গে দেখাও করে এসেছেন আব্রাহাম। ভারতের একটি রেডিও স্টেশন এসিড-সন্ত্রাস রুখতে ‘ফেভার ভয়েস অব চেঞ্জ’ নামে একটি কর্মসূচী প্রচার করছে। আব্রাহাম তাতেও সহযোগিতার হাত বাড়িয়েছেন।
জন আব্রাহাম বলেন, রাজনৈতিক নেতাদের জানা উচিত যে তারা ‘পাবলিক ফিগার’ আর তাদের কোনো কথা বড় পার্থক্য গড়ে দিতে পারে। নারী নিরাপত্তা নিয়ে কোনো কথা বলার আগে তাঁদের সতর্ক হওয়া উচিত।
আব্রাহাম আরও বলেন, নারীকে সম্মান জানানো খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা পুরুষ হিসেবে অনেকেই তা ভুলে যাই। তাই নারীদের প্রতি সম্মান জানানোর শিক্ষা ছোটবেলা থেকে বাবা-মায়ের শেখানোর বিষয়টিও গুরুত্বপূর্ণ। বাবা-মায়ের আচরণ দেখে সন্তান তা অনুসরণ করতে পারে।
‘দোস্তানা’ তারকা আব্রাহাম প্রচারমাধ্যমের সহায়তা নিয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরার এবং এসিড-সন্ত্রাস প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পরিকল্পনা করছেন।