অন্য ক্যাটরিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেকে বেমালুম পাল্টে ফেলেছেন ক্যাটরিনা কাইফ। প্রকাশ ঝাঁ পরিচালিত রাজনীতি ছবির জন্যই তাঁর এই বদলে যাওয়া। হালকা চালের রোমান্টিক কমেডি ঘরানার ছবিতেই এত দিন ক্যাটরিনা কাইফকে দেখে অভ্যস্ত তাঁর ভক্তরা। কিন্তু রাজনীতি ছবিটা একদমই অন্য রকম। অনেকে এটিকে সিরিয়াস ছবি হিসেবে আলাদা করলেও ক্যাটরিনা অবশ্য তাতে রাজি নন।বললেন, ‘দর্শক বুঝুক আর না-ই বুঝুক, আমি সব ছবিকেই তার বিনোদনমূল্য দিয়ে বিচার করতে চাই। আর এই বিনোদনটা কমেডি, হরর, ড্রামা—এ রকম নানাভাবেই আসতে পারে। আমি সব ধরনের ছবিতেই বিশ্বাসী। যদি আমি রাজনীতিকে নিজের প্রথম সিরিয়াস ছবি বলি, তাহলে অন্য ছবিগুলোকে অসম্মান করা হয়।’ চটকদার পোশাক-আশাকের বদলে এই ছবিতে প্রায় পুরোটা সময় ক্যাটরিনা কাইফের পরনে থাকবে সাধারণ কটন শাড়ি। এরই মধ্যে তাঁর এই চরিত্রটির সঙ্গে তুলনা চলছে সোনিয়া গান্ধীর। মুখে যা-ই বলুন, ক্যাটরিনার জন্য এসব নতুন অভিজ্ঞতা, সন্দেহ নেই। ওয়েবসাইট।