অন্য দিমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ‘টেলিভিশনে সংবাদ উপস্থাপন’ বিষয়ে শিক্ষকতা করেন দিমা নেফারতিতি। এটিএন বাংলায় সংবাদ উপস্থাপনের পাশাপাশি টক শোতে সঞ্চালক হিসেবেও কাজ করছেন। এবার তিনি চলচ্চিত্রে অভিনয় করবেন। সরকারের অনুদানের এই ছবির নাম সূচনা রেখার দিকে। কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করছেন আক্তারুজ্জামান।দিমা বলেন, ‘বাস্তবের সঙ্গে ছবিতে আমার চরিত্রটির যথেষ্ট মিল রয়েছে। এখানেও আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমার পড়ানোর বিষয় চলচ্চিত্র।’তিনি জানান, মাস ছয়েক আগে পরিচালকের সঙ্গে এই চরিত্রের ব্যাপারে তাঁর আলোচনা হয়। আজ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছবিটির শুটিংয়ে অংশ নেবেন তিনি।এর আগে মোহাম্মদ হোসেন জেমির ছবি ও ইউএনডিপির তথ্যচিত্রে সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করেছেন তিনি। গত বছর বিজয় দিবস উপলক্ষে দিমার তৈরি নাটক জন্মদিন দেখানো হয় বিটিভিতে। তবে এবারই প্রথম সরাসরি অভিনয় করছেন।