অন্য ধাঁচের সেলিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যালো ডার্লিং ছবির প্রচারণা অনুষ্ঠানে সহশিল্পীদের সঙ্গে এসেছিলেন অভিনেত্রী সেলিনা জেটলি। এখানে উপস্থিত অনেকেই প্রথমে তাঁকে চিনতে পারেননি। কারণ আর কিছু নয়, তাঁর চুল থেকে শুরু করে মুখের সাজ এমনকি গায়ে যেসব কাপড় চড়িয়েছেন, সবকিছুতেই যেন অন্য কারও ছাপ। এ যেন চেনা সেই সেলিনা জেটলি নন; বরং মার্কিন পপতারকা ক্যাটি পেরির সঙ্গে তাঁর ড্রেসআপ, মেকআপ বেশ মিলে যাচ্ছে।‘হ্যাঁ, অনেকেই বলছে, আমাকে ক্যাটি পেরির মতো দেখাচ্ছে। কিন্তু আমি বলব, এটা কাকতাল মাত্র। ছবির কয়েকটা দৃশ্যে ওই গেটআপেই অভিনয় করতে হয়েছে আমাকে।’ বললেন সেলিনা জেটলি। ওয়েবসাইট।