অন্য বর্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি বিজ্ঞাপনচিত্রের দৃশ্য
একটি বিজ্ঞাপনচিত্রের দৃশ্য

চিত্রনায়িকা বর্ষার এ কোন রূপ! লড়াকু গৃহবধূ! তিনি মারামারি করছেন! কিন্তু তাঁর অভিনীত ছবিগুলো দেখে যতটুকু জানা গেছে, চলচ্চিত্রে তিনি প্রেমিকা, সংসারী মেয়ে কিংবা কখনো প্রতিবাদী নারীর চরিত্রে অভিনয় করেছেন। এবার তিনি কার সঙ্গে মারামারি করছেন? কেন? প্রেক্ষাগৃহে নয়, এ প্রশ্নগুলোর জবাব জানা যাবে টিভির পর্দায়। হ্যাঁ, বর্ষা এবার একটি বিজ্ঞাপনচিত্রে এভাবেই অভিনয় করেছেন। বর্ষার মতে, নোংরা আর নোংরামির বিরুদ্ধে তিনি একজন লড়াকু গৃহবধূ। এ বিজ্ঞাপনচিত্রটি চাকা ওয়াশিং পাউডারের। এর আগে কয়েকটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেন বর্ষা। সর্বশেষ তিনি কাজ করেছেন গ্রামীণফোনের বিজ্ঞাপনচিত্রে।এবার ঈদে মুক্তি পাচ্ছে অনন্ত জলিল ও বর্ষা জুটির নতুন ছবি নিঃস্বার্থ ভালোবাসা।