অন্য বিদ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

না, অভিনয় বা ক্যারিয়ার—কোনো দিক দিয়ে তেমন মিল নেই তাঁদের মধ্যে। আর বিদ্যা বালান বলছেন মজাটা সেখানেই। তাঁদের দুজনের চরিত্রের মধ্যে অনেক বেশি অমিল বলেই দক্ষিণী ছবির নায়িকা সিল্ক স্মিথার চরিত্রে অভিনয় করাটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন তিনি। আশির দশকের এই নায়িকা তাঁর সংক্ষিপ্ত পোশাক আর সাহসী ভূমিকার জন্য বিখ্যাত ছিলেন। ডার্টি পিকচার নামের এই ছবিতে বিদ্যার বিপরীতে থাকছেন তাঁর ইশকিয়া ছবির সহ-অভিনেতা নাসির উদ্দিন শাহ। শিগগির শুরু হবে ডার্টি পিকচার ছবির শুটিং। ওয়েবসাইট।