অন্য মাহফুজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ করে চিনতে একটু সময় লাগলেও ছবিটি অভিনেতা মাহফুজ আহমেদেরই। তিনি বললেন, ‘এর আগে আমি কখনোই মাথার চুল এতটা ছোট করিনি। তবে এবার আমাকে চুল কাটাতে হয়েছে। আর সেটি করতে হয়েছে নাটকের চরিত্রের প্রয়োজনেই।’চৈতা পাগল নাটকের শুটিং স্পট থেকেই বিষয়টি জানালেন মাহফুজ। পুবাইলের একটি শুটিং স্পটে চৈতা পাগল নাটকের শুটিং করছেন তিনি। জানা গেল, এই নাটকের পরের পর্বগুলোতে মাহফুজের পাগলামি বেড়ে যাওয়ার দৃশ্য দেখানো হবে। আর তখন দেখা যাবে অন্য গেটআপের এক মাহফুজ আহমেদকে।