অন্য রকম জন্মদিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের জন্মদিনে খুব বাড়াবাড়ি কিছু করার মোটেও ইচ্ছে ছিল না অমিতাভ বচ্চনের। কিন্তু অমিতাভ নিজে যতই চেষ্টা করুন, সনি টিভি অবশ্য দিনটা এমনি এমনি যেতে দিতে রাজি নয়। অমিতাভ বচ্চনের ৬৮তম জন্মদিন আজ। আর আজ রাত সাড়ে নয়টায় প্রচারিত হবে কৌন বনেগা ক্রোড়পতির চতুর্থ মৌসুমের পয়লা পর্ব। সব মিলিয়ে এই দিনটা দারুণ জাঁকজমকের সঙ্গেই পালন করতে চায় সনি টিভি। অনুষ্ঠানে অমিতাভের পরিবারের লোকজন ছাড়াও বলিউড তারকাদের উপস্থিতি থাকবে। এরই মধ্যে নিশ্চিত হয়েছে সঞ্জয় দত্ত, জন এব্রাহাম ও বিপাশা এবং ক্রিকেটার ধোনির অনুষ্ঠানে হাজির থাকার খবর।