অন্য রকম পরির গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরটিভিতে আজ রাত নয়টা ২০ মিনিটে প্রচারিত হবে নাটক অন্য রকম পরির গল্প। লিখেছেন ও পরিচালনা করেছেন আর বি প্রীতম। অভিনয় করেছেন তাহসান, তিশা, মৌসুমী হামিদ, সাবেরী আলম প্রমুখ। তিশার সঙ্গে তাহসানের ফোনেই পরিচয়। তিশাকে সঙ্গে নিয়ে মামার চেম্বারে যায় তাহসান। মামা কথা বলতে বলতে তিশার চেয়ারে বসে পড়ে। অবাক হয় তাহসান। তিশা কি তাহলে অদৃশ্য কেউ?