অন্য রকম বিয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর-কনের পোশাক-আশাক থেকে শুরু করে সাজসজ্জা আর আনন্দ আয়োজন—সবখানেই ছিল ভারতীয় ঐতিহ্যের ছাপ। পুরোপুরি ভারতীয় কায়দায় বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করলেন রাসেল ব্র্যান্ড ও ক্যাটি পেরি। অনুষ্ঠানে বর ইংরেজ কৌতুকাভিনেতা ও লেখক রাসেলের পরনে ছিল কুর্তা-পায়জামা আর পাগড়ি। মার্কিন গায়িকা-অভিনেত্রী ক্যাটি পেরি পরেছিলেন খয়েরি-লালরঙা শাড়ি। অনুষ্ঠানে আমন্ত্রিত নারী অতিথিদের সবার পরনেও ছিল শাড়ি। গত শুক্রবার রাতে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল ডিজে শিভালের পরিবেশনা। শিভাল পরে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ইংরেজি গান নয়, বলিউডি ছবির গানই বেশি শুনতে চেয়েছেন অতিথিরা। এমনকি সব খাবারদাবারও ছিল ভারতীয় ঘরানার। পাপারাজ্জিদের দৃষ্টি এড়ানোর জন্য ছিল বিশেষ ব্যবস্থা। তাঁরা বলতে গেলে কোনো সুবিধাই করতে পারেননি ভারতের রাজস্থানে আয়োজিত এই ব্যতিক্রমী বিয়ের আয়োজনে। ওয়েবসাইট।