অন্য রুহি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিরো ডিগ্রি ছবির দৃশ্যে মাহফুজ আহমেদ ও রুহি
জিরো ডিগ্রি ছবির দৃশ্যে মাহফুজ আহমেদ ও রুহি

র‌্যাম্প মডেল রুহি এরই মধ্যে দুটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। একটি ইসমত আরার মায়ানগর এবং অন্যটি মনসুর আলীর সংগ্রাম দ্য মুভি। এখন রুহি জিরো ডিগ্রি ছবিতে অভিনয় করছেন। রুহির মতে, এই ছবিতে দর্শক নতুন এক রুহিকে দেখতে পাবে।
রুহি বলেন, ‘এরই মধ্যে ২০ দিন শুটিং করেছি। প্রতিদিনই নতুন কিছু অভিজ্ঞতা হচ্ছে। আমার পছন্দের একজন নির্মাতা অনিমেষ আইচ। তাঁর অনেক কাজই আমাকে মুগ্ধ করেছে।’
জিরো ডিগ্রি ছবিতে রুহি তাঁর চরিত্র নিয়ে বলেন, ‘ছবিতে আমি মাহফুজ আহমেদের স্ত্রী। তাঁর সঙ্গে এবারই প্রথম অভিনয় করছি।’
জিরো ডিগ্রি ছবির অন্য অভিনয়শিল্পীরা হলেন জয়া আহসান, মীর রাব্বিসহ আরও কয়েকজন।