অন্য সালমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের ভাই-বেরাদর বলতে অজ্ঞান। সালমান খানকে এখন অন্তত মনে হচ্ছে তা-ই। ভাই আরবাজ খানের দাবাং ছবিতে অভিনয় করার পর সালমান এবার অভিনয় করতে চলেছেন তাঁর ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রী প্রযোজিত বডিগার্ড ছবিতে। আর মূল খবরটা হচ্ছে, অতুলকে মালয়ালাম ভাষায় তৈরি এই ছবির হিন্দি-স্বত্ব পাইয়ে দেওয়ার পেছনে আছেন সালমান খান নিজেই। শুরুতে বনি কাপুরের ছবিটি প্রযোজনা করার কথা থাকলেও সালমানের অনুরোধে পিছিয়ে গেছেন বনি। হিন্দি ভাষায় ছবিটি পরিচালনা করবেন সিদ্দিক। ওয়েবসাইট।