অন্যযুগের সখা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘যখন যেমন মনে করি তাই হতে পাই যদি,/ আমি তবে একক্ষনি হই ইচ্ছামতী নদী’—রবীন্দ্রনাথের ‘ইচ্ছামতী’ কবিতা আবৃত্তির মধ্য দিয়ে নাফিজা তামান্না সূচনা করেন আবৃত্তি সন্ধ্যা ‘অন্যযুগের সখা’। কবির সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নৃত্যশালায় এ অনুষ্ঠানের আয়োজন করে স্বরচিত্র আবৃত্তি চর্চা কেন্দ্র। অনুষ্ঠানে স্বরচিত্রের হাবিব আহমেদ, নুসরাত রাইসা, প্রিয়াংকা আচার্য্য প্রমুখ আবৃত্তিশিল্পী অংশ নেন।