অন্যরূপে কঙ্গনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাংস্টার, ও লামহে, কিংবা লাইফ ইন এ মেট্রো—কঙ্গনা রনৌতকে সেই শুরু থেকেই সিরিয়াস চরিত্রেই দেখে এসেছেন দর্শকেরা। কিন্তু শুধু এ ধরনের চরিত্রেই নিজেকে বেঁধে রাখতে চান না কঙ্গনা। জটিল মনস্তাত্ত্বিক চরিত্র ছেড়ে কঙ্গনা এবার আসছেন দর্শকদের পেটে খিল ধরাতে। সামনে আসছে তাঁর দুটো কমেডি ছবি—আনিস বাজমির নো প্রবলেম এবং আনন্দ রায়ের তনু ওয়েডস মনু।‘কমেডি ছবিতে অভিনয় করাটা সত্যিই দারুণ। চারপাশে সব মজার ঘটনা ঘটছে। কিন্তু সমস্যাটা হচ্ছে, লোক হাসানো খুব কঠিন।’ বলেছেন কঙ্গনা। ওয়েবসাইট।