অন্যায় সুবিধা পাইনি: সঞ্জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একের পর এক বেখবরের শিরোনাম হয়েছেন। অভিযোগ উঠেছে, অন্যায় সুবিধা নিয়েই দ্বিতীয় মেয়াদে জেল থেকে সাময়িক মুক্তি পেয়েছেন সঞ্জয় দত্ত। স্ত্রীর অসুস্থতার কারণ দেখালেও মান্যতা নাকি দিব্যি সুস্থ। তবে সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন সঞ্জয়। জেল থেকে বাসায় ফিরেই গতকাল রোববার সাংবাদিকদের একহাত নিয়েছেন এই অভিনেতা, ‘নির্দিষ্ট প্রক্রিয়া মেনেই মুক্তি পেয়েছি। সংবাদমাধ্যমের আগে প্যারোলে মুক্তিসংক্রান্ত নিয়মনীতি ভালো করে পড়া উচিত। কোনো অন্যায় সুবিধা আমি পাইনি। সাংবাদিকেরা আমার সঙ্গে অপরাধীর মতো আচরণ করেছেন।’
সঞ্জয় জানান, মান্যতার যকৃতে টিউমার ধরা পড়েছে। এনডিটিভি।