প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের স্বাধীনতা ও সব প্রগতিশীল আন্দোলনের প্রতীক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘অপরাজেয় বাংলা’। আলোকচিত্রী প্রয়াত মিশুক মুনীর আলোকচিত্রে এর নির্মাণপর্ব ধরে রেখেছিলেন। সেসব ছবি নিয়ে বেঙ্গল পাবলিকেশনস প্রকাশ করছে মন জানালা নামের একটি গ্রন্থ। আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সেমিনার কক্ষে বিকেল সাড়ে চারটায় রয়েছে এর প্রকাশনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি অপরাজেয় বাংলার স্থপতি সৈয়দ আবদুল্লাহ খালিদ, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, নাট্যজন ম হামিদ এবং কবি-সাংবাদিক হাসান হাফিজ। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।