অপরাধ প্রতিবেদকদের রানীর ‘স্যালুট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরাধ প্রতিবেদকদের এখন রীতিমতো ‘স্যালুট’ করতে ইচ্ছে করছে রানী মুখার্জির। ‘কত না ঝুঁকির মধ্য থেকে কাজ করতে হয় একজন অপরাধ প্রতিবেদককে। আর তার কাজটাও খুব কঠিন। আমরা বাইরের মানুষেরা আসলে বুঝতেই পারি না কতটা ঝুঁকির মধ্যে থাকতে হয় একজন অপরাধ প্রতিবেদককে। বিশেষ করে মেয়েদের বেলায় তো এই কাজটা আরও বেশি কঠিন।’নো ওয়ান কিলড জেসিকা ছবিতে অভিনয় করতে গিয়েই এই নব উপলব্ধি রানী মুখার্জির। ১৯৯৯ সালে সংঘটিত মডেল জেসিকা লালের খুনের ঘটনা নিয়ে তৈরি হয়েছে নো ওয়ান কিলড জেসিকা ছবিটি। ওয়েবসাইট।