অপরাধীদের নিয়ে রিয়েলিটি শো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্ধর্ষ অপরাধীরা আসবেন টিভি ক্যামেরার সামনে, দেবেন সাক্ষা ৎ কার। শোনাবেন তাঁদের জীবনে ঘটে যাওয়া রোমহর্ষক সব গল্প। এ নিয়ে একটি রিয়েলিটি শো হবে। যার নাম দেওয়া হয়েছে ‘প্রায়শ্চিত্ত, গুনাহ কি জখম’। যেসব অপরাধী তাঁদের কৃতকর্মের জন্য অনুতপ্ত এবং প্রায়শ্চিত্ত করতে চান, তাঁদের ডাকা হবে এ অনুষ্ঠানে। সত্যিকারের এই অপরাধীদের সঙ্গে গপসপ করবেন অভিনেত্রী তিসকা চোপড়া। ‘এমন একটি শোর উপস্থাপক হতে পেরে সম্মানিত বোধ করছি। স্বাভাবিক জীবনযাত্রা ও অপরাধীর জীবনযাত্রার মধ্যে সূক্ষ্ম একটা রেখা আছে। মানুষ কখন যে সেই রেখা অতিক্রম করে অপরাধী বনে যায়, টেরও পায় না। সবাইকে জীবনে দ্বিতীয়বার সুযোগ দেওয়া উচিত।’ বললেন তারে জমিন পর ছবির অভিনয়শিল্পী তিসকা। পিটিআই।