অপরাহর মুখোমুখি জে কে রাওলিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর লেখা ৪০ কোটি বই বিশ্বজুড়ে বিক্রি হয়েছে। ব্রিটেনে ধনাঢ্য নারীদের তালিকায় তাঁর নামটি জ্বলজ্বল করছে। বই লিখে, সিনেমা থেকে পাওয়া সম্মানী—সব মিলিয়ে লেখক জে কে রাওলিং এখন বিপুল বিত্তবৈভবের মালিক। ফোর্বস ম্যাগাজিনের এক হিসাব বলছে, তাঁর সম্পত্তির পরিমাণ ১০০ কোটি ডলার।সম্প্রতি হ্যারি পটার-এর এই স্রষ্টা ‘অপরাহ উইনফ্রে শো’তে এসেছিলেন। সেখানে টিভি দর্শকদের উদ্দেশে তিনি তাঁর ক্যারিয়ার, হ্যারি পটার সিরিজের পরবর্তী কোনো বই লিখছেন কি না, সেসব নিয়ে কথা বলেছেন। জে কে রাওলিংয়ের সাক্ষাৎকারটি আগামী শুক্রবার প্রচারিত হবে। ওয়েবসাইট।