অপরাহ্ শীর্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপরাহ্ উইনফ্রে
অপরাহ্ উইনফ্রে

পরপর দুই বছর দ্বিতীয় স্থানে ছিলেন, এবার শীর্ষে পৌঁছে গেলেন অপরাহ্ উইনফ্রে। ফোর্বস ম্যাগাজিনের সবচেয়ে প্রভাবশালী তারকার তালিকায় ১ নম্বরে আছেন তিনি। তাঁর পরেই আছেন লেডি গাগা। প্রযোজক-পরিচালক স্টিভেন স্পিলবার্গ, সংগীতশিল্পী বিয়ন্স নোয়েলস এবং ম্যাডোনা আছেন এর পরের স্থানগুলোতে। তাঁর মতো ধারাবাহিকতা ও ক্ষমতা আর কারও নেই। ১৯৯৯ সাল থেকে এ পর্যন্ত মাত্র তিনজন তারকা প্রতিবছর এ তালিকায় স্থান পেয়েছেন। তাঁরা হলেন অপরাহ্ উইনফ্রে, হাওয়ার্ড স্টার্ন ও স্পিলবার্গ। বলেছেন ফোর্বস-এর কর্মী ডরোথি পমেরানটজ। আয়, খ্যাতি, সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে উপস্থিতি—এসব মিলিয়ে ফোর্বস এ তালিকা তৈরি করে। রয়টার্স।