অপরাহ্ শীর্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরপর দুই বছর দ্বিতীয় স্থানে ছিলেন, এবার শীর্ষে পৌঁছে গেলেন অপরাহ্ উইনফ্রে। ফোর্বস ম্যাগাজিনের সবচেয়ে প্রভাবশালী তারকার তালিকায় ১ নম্বরে আছেন তিনি। তাঁর পরেই আছেন লেডি গাগা। প্রযোজক-পরিচালক স্টিভেন স্পিলবার্গ, সংগীতশিল্পী বিয়ন্স নোয়েলস এবং ম্যাডোনা আছেন এর পরের স্থানগুলোতে।তাঁর মতো ধারাবাহিকতা ও ক্ষমতা আর কারও নেই। ১৯৯৯ সাল থেকে এ পর্যন্ত মাত্র তিনজন তারকা প্রতিবছর এ তালিকায় স্থান পেয়েছেন। তাঁরা হলেন অপরাহ্ উইনফ্রে, হাওয়ার্ড স্টার্ন ও স্পিলবার্গ। বলেছেন ফোর্বস-এর কর্মী ডরোথি পমেরানটজ। আয়, খ্যাতি, সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে উপস্থিতি—এসব মিলিয়ে ফোর্বস এ তালিকা তৈরি করে। রয়টার্স।