অপরাহ্নের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে আজ বেলা আড়াইটায় দেখানো হবে টেলিছবি অপরাহ্নের গল্প। লিখেছেন সৈয়দ মনজুরুল ইসলাম, পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। অভিনয় করছেন হুমায়ুন ফরীদি, রিয়াজ, আরমান পারভেজ, ফারহানা মিলি, স্বাগতা ও আরও অনেকে। জায়গাটা সিলেটের তেলিয়া পাড়া। বিরান একটি জায়গা। বিকেলের দিকে বাসটা চলতে চলতে একসময় থেমে গেল। যাত্রীরা পেছন থেকে ঠেলেও বাসটিকে সচল করতে পারল না। আশপাশে কোনো জনবসতি নেই। এই বাসের যাত্রীদের মধ্যে আছেন লেখক শফিকুর রহমান। বাসের অধিকাংশ যাত্রীর পোশাক ও চেহারায় নিম্নশ্রেণীর ছাপ সুস্পষ্ট। যাত্রীরা নেমে চারদিকে ছড়িয়ে যায়। লেখকের চোখ আটকে যায় সবুজ শাড়ি পরা এক তরুণীর দিকে। এই বাসে তরুণীটি একেবারেই বেমানান। তার সঙ্গে ছোট্ট একটি মেয়ে। লেখকের মনে উঁকি দেয় নানা প্রশ্ন।