অপর্ণা ও হেমার ‘রোমিও জুলিয়েট’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেক্সপিয়ারের ঐতিহাসিক প্রেমগাথা রোমিও-জুলিয়েট নিয়ে এবার ভারতীয় আঙ্গিকে হিন্দি চলচ্চিত্র তৈরি করছেন অপর্ণা সেন। ছবির নাম রোমি ঔর জুলি। আর ছবিটি প্রযোজনা করছেন হেমা মালিনী। ছবির কাহিনি তৈরি করছেন কুনাল বসু। ছবির অভিনয়শিল্পীদের এখনো চূড়ান্ত করা হয়নি। তবে জুলির ভূমিকায় হেমা মালিনীর ছোট মেয়ে অহনা দেওলের অভিনয়ের কথা শোনা যাচ্ছে। অপর্ণা সেন জানান, ছবিটি নিয়ে হেমা মালিনীর সঙ্গে তাঁর আলোচনা চূড়ান্ত হয়েছে। আর হেমা বলেছেন, ‘অপর্ণা রোমি ঔর জুলি ছবির জন্য যোগ্য পরিচালক।’