অপির নীরব আসা-যাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পড়াশোনার জন্য অপি করিম এখন জার্মানিতে। পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকলেও স্বামী-সংসার আর গবেষণার কাজে কয়েকবার দেশে আসতে হয়েছে তাঁকে। বাংলাদেশে এসে পড়াশোনা-সম্পর্কিত কাজ ও ঘোরাফেরার ফাঁকে দু-একটি টিভি নাটকেও অভিনয় করেছিলেন অপি। কিন্তু অপির এবারের দেশে আসা-যাওয়ার বিষয়টি নীরবেই ঘটেছে।দীর্ঘ দুই মাস দেশে ছিলেন অপি। এরপর ৮ অক্টোবর সকালে এমিরেটস এয়ারলাইনসের বিমানে চড়ে আবারও জার্মানির উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি।এ প্রসঙ্গে অপি করিমের স্বামী নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল জানিয়েছেন, ‘অপির এবারের দেশে আসার বিষয়টি একেবারে পড়াশোনার কাজে। পুরো দুই মাস সে বাসায় পড়াশোনার কাজ নিয়ে ব্যস্ত ছিল। আমি নিজেও এই দুই মাস লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১২ প্রতিযোগিতার পরিচালনার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তা ছাড়া অপি যেহেতু আপাতত কোনো নাটকের সঙ্গে জড়িত নেই, তাই তাঁর দেশে ফেরার বিষয়টি কাউকে জানানো হয়নি।’উজ্জ্বল আরও বলেন, আগামী বছরের জানুয়ারিতে অপি স্থায়ীভাবে দেশে ফিরবেন।উল্লেখ্য, ল্যান্ডস্কেপ আর্কিটেকচার বিষয়ে উচ্চশিক্ষার জন্য ২০১০ সালে জার্মানির উদ্দেশে ঢাকা ছাড়েন অপি করিম।