অপু বিশ্বাসের চোখে ধুলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এফডিসিতে নতুন একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করছিলেন নায়িকা অপু বিশ্বাস। হঠাৎ করেই তাঁর চোখে জ্বালাপোড়া শুরু হয়। একটা পর্যায়ে তা সহ্যের সীমা ছাড়িয়ে যায়। বাধ্য হয়েই তাঁকে ছুটতে হয় চিকিৎসকের কাছে। অপু পরে জানতে পারেন, চোখে ধুলা লাগার কারণেই এই ঘটনা।

অপু বিশ্বাস
অপু বিশ্বাস

এ প্রসঙ্গে অপু বলেন, ‘জীবনে অনেক ছবির শুটিং করেছি। অসংখ্যবার কন্টাক্ট লেন্স পরতে হয়েছে। কিন্তু কোনোবারই এমনটা হয়নি। যত দূর মনে হচ্ছে, লেন্সে ধুলা লেগেছিল কিংবা চোখে ধুলা পড়েছিল। আজও চিকিৎসকের কাছে যেতে হবে।’ বেশ কয়েক বছর পর গতকাল নতুন একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে অংশ নেন অপু বিশ্বাস। এটি তাঁর ক্যারিয়ারের তৃতীয় বিজ্ঞাপনচিত্র। এ প্রসঙ্গে অপু বললেন, ‘ভাবনা পছন্দ না হলে আমি সাধারণত বিজ্ঞাপনচিত্রের কাজ খুব একটা করতে চাই না। তাই আমার ক্যারিয়ারে বিজ্ঞাপনচিত্রের সংখ্যাটাও কম। তবে নতুন এই বিজ্ঞাপনচিত্রের ভাবনাটা বেশ পছন্দ হয়েছে।’
অপু বিশ্বাস এখন ‘রাজাবাবু’ ছবির শুটিং করছেন। সামনে নতুন আরও কয়েকটি ছবির কাজ শুরু করবেন। গত ঈদে মুক্তি পেয়েছে অপু বিশ্বাস-শাকিব খান জুটির ‘লাভ ম্যারেজ’ ছবিটি।