অপেক্ষায় কাজল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্তানসম্ভবা স্ত্রীদের মা-বাবার কাছে রেখে আসা পুরোনো রীতি। অজয় দেবগন ও কাজল হাল জমানার মানুষ হলেও রীতিনীতিকে পাশ কাটিয়ে চলতে চাননি। দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন কাজল। আসছে সেপ্টেম্বরে তাঁকে মায়ের কাছে রেখে আসবেন অজয়। বেশি দূরে কোথাও নয়, ভারতের মুম্বাই শহরের ঊষা কিরণ নামের উঁচু একটি দালানে থাকেন কাজলের মা। কাজলের শৈশব-কৈশোর ওই বাড়িতেই কেটেছে। শৈশবের স্মৃতিবিজড়িত সেই বাড়িতে ফিরে যাওয়ার অপেক্ষায় এখন প্রহর গুনছেন কাজল। ওয়েবসাইট।