অফিসার্স ক্লাবে সনু নিগম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের অন্যতম জনপ্রিয় শিল্পী সনু নিগম আবার ঢাকা আসছেন। এবার তিনি গান গাইবেন রাজধানীর বেউলি রোডের ঢাকা অফিসার্স ক্লাবে। জানা গেছে, বিজয়ের ৪২ বছর পূর্তি আর ঢাকা অফিসার্স ক্লাবের বর্তমান কমিটির মেয়াদ পূর্তি উপলক্ষে এই কনসার্ট আয়োজন করা হয়েছে। অফিসার্স ক্লাবের নির্বাহী কমিটির সদস্য মকবুল হোসেন পাইক জানান, কাল শুক্রবার দুপুর নাগাদ সনু নিগম ঢাকায় আসবেন। ঢাকা অফিসার্স ক্লাবে অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাতটায়।