অবকাশ যাপনে ব্যাংককে জাহিদ ও সাব্বির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবকাশ যাপনে সপ্তাহখানেকের জন্য ব্যাংকক গেলেন টেলিভিশন নাটকের দুই প্রজন্মের দুই জনপ্রিয় অভিনয়শিল্পী জাহিদ হাসান ও মীর সাব্বির। সঙ্গে আছেন তাঁদের স্ত্রী ও সন্তানেরা। গতকাল দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে ব্যাংককে রওনা হন তাঁরা। ব্যাংককের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ার ঠিক আগমুহূর্তে কথা হয় তাঁদের দুজনের সঙ্গে। জাহিদ হাসান প্রথম আলো ডটকমকে বলেন, ‘নাটকে অভিনয়ের ব্যস্ততার কারণে স্ত্রী ও সন্তানদের নিয়ে খুব একটা ঘুরে বেড়ানো সম্ভব হয় না। ঠিক এই মুহূর্তে কাজের চাপ কিছুটা কম। সামনে আবার ঈদের নাটকে কাজের ব্যস্ততা শুরু হয়ে যাবে। তা ছাড়া এখন ছেলেমেয়ের পরীক্ষাও শেষ। তাই ভাবলাম, সবাই মিলে বাইরে থেকে কয়েকটা দিন ঘুরে এলে মন্দ হয় না।’জাহিদ হাসান জানান, ব্যাংকক থেকে ফিরে এসে তিনি ঈদের জন্য একটি ধারাবাহিক নাটক নির্মাণের কাজ শুরু করবেন।সাব্বিরেরও একই কথা, ‘নাটকের কাজে আমরা এতটাই ব্যস্ত যে পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে বেড়ানো হয়ে ওঠে না। কাজ থেকে সাময়িক ছুটি পাওয়ায় ভাবলাম কয়েকটা দিন অন্তত নিজেদের মতো করে কাটাই।’মীর সাব্বিরও দেশে ফিরে এসে ঈদের নাটকের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন। ২২ জুন দেশে ফিরবেন তাঁরা।