অবশেষে উপলব্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদয় চোপড়া
উদয় চোপড়া

শেষ ভালো যার, সব ভালো তার—প্রবাদটিকে ইতিবাচকভাবেই গ্রহণ করলেন উদয় চোপড়া। ধুম-৩ ছবির সাফল্য দিয়েই ইতি টানলেন নিজের অভিনয় ক্যারিয়ারের। জানালেন, অনেক হয়েছে, আর না। তিনি অবশেষে উপলব্ধি করতে পেরেছেন যে অভিনয়টা আসলে তাঁর জন্য নয়। এ উপলব্ধি আসতে অবশ্য প্রায় ১৪ বছর সময় লেগে গেছে উদয়ের। তবে দেরিতে হলেও তিনি তাঁর সীমাবদ্ধতা বুঝতে পারলেন। উদয় জানান, তিনি এখন শুধুই চলচ্চিত্র প্রযোজনার দিকে মনোযোগী হবেন। আর এ জন্যই যশরাজ ফিল্মসের আন্তর্জাতিক ব্যবসা তদারকি করতে মুম্বাই ছেড়ে লস অ্যাঞ্জেলেসে পাড়ি জমিয়েছেন এই অভিনেতা৷ তবে তিনি এও জানিয়েছেন, ধুম সিরিজের প্রতি একধরনের দুর্বলতা তাঁর সব সময়ই থাকবে৷ তাই ধুম-এর জন্য অভিনয়ের ডাক পেলে আবারও ক্যামেরার সামনে দাঁড়ানোর ইচ্ছা আছে তাঁর।