অবশেষে এল বালামের অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথা ছিল কোরবানির ঈদে আসবে বালামের তৃতীয় অ্যালবাম। কিন্তু আসেনি। কারণ, গানগুলো নাকি বালামের নিজেরই পছন্দ হয়নি। বললেন, ‘নিজের গায়কি এবার বদলাতে চেয়েছিলাম। গাওয়ার ঢংয়ে আনতে চেয়েছিলাম নতুনত্ব। সেদিক থেকে কয়েকটা গান ঠিক মনমতো হয়নি। নিজের কাছে ভালো না লাগলে শ্রোতাদের সেটা কীভাবে দেব?’এরপর শোনা গেল, ভালোবাসা দিবসের জন্য অ্যালবাম পুরোপুরি তৈরি। কিন্তু এসএসসি পরীক্ষার কারণে আবারও পিছিয়ে দেওয়া হলো। শেষ পর্যন্ত ২ মার্চ বাজারে এসেছে বালামের তৃতীয় একক অ্যালবাম বালাম ৩। বালাম বললেন, ‘গান নিয়ে এবার বেশ নিরীক্ষা করেছি।’ বালাম, বালাম ২, এবার বালাম ৩। বালাম তাঁর সব কটি অ্যালবামের নাম করেছেন নিজের নামে। এ ব্যাপারে বললেন, ‘আমি আসলে নিজের নামটাকে ব্র্যান্ড হিসেবে ব্যবহার করছি।’বালাম ৩ অ্যালবামটি বাজারে এনেছে সংগীতা।