অবশেষে কারিনা-ইমরান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউডের নবীন নায়ক ইমরান খানের অনেক দিনের ইচ্ছা এবার পূরণ হতে যাচ্ছে। তাঁর এই ইচ্ছা পূরণ সহজ করে দেন বলিউডের জনপ্রিয় পরিচালক করণ জোহর। আর এ জন্যই বেশ খোশমেজাজে আছেন ইমরান খান। কারিনা ও ইমরানকে নিয়ে জোহর শট টার্ম শাদি নামে একটি ছবি তৈরি করতে যাচ্ছেন। কারিনা ও ইমরানের সঙ্গে ছবিটিতে অভিনয় করার ব্যাপারে সম্মতি প্রকাশ করেছেন, তবে কিছু শর্ত সাপেক্ষে। কারিনা সাফ জানিয়ে দিয়েছেন, ছবিতে যে বেশ কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে সেগুলো বাদ দিতে হবে। কারিনা মনে করেন, এ ধরনের দৃশ্য যদি ছবিতে থাকে তা হলে সাইফ আলী খান হয়তো মন খারাপ করতে পারেন। তিনি এও বলেছেন, সাইফ আলী খানের মনে কোনো কষ্ট দিয়ে তিনি ছবিতে কাজ করতে রাজি নন।