অবশেষে ছাড়পত্র পেল ‘মৌসুম’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মৌসুম’ ছবিটি সারা ভারতে মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার। কিন্তু ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) আপত্তির মুখে সেন্সর বোর্ডের লাল ফিতায় বাঁধা পড়ে ছবিটি। ছবিটির ছাড়পত্রের জন্য মুম্বাই থেকে দিল্লী উড়ে আসেন অভিনেতা শহীদ কাপুর। কথা বলেছেন বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে। শুধু তাই নয়, তাঁদের জন্য আয়োজন করেন ‘মৌসুম’ ছবির বিশেষ প্রদর্শনী। শেষ পর্যন্ত তাঁর এই তত্পরতা সফল হয়েছে। আপত্তি প্রত্যাহার করেছে ভারতীয় বিমান বাহিনী। এরপর গতকাল মঙ্গলবার রাতে ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। এতে করে শুক্রবার ছবিটির মুক্তির ব্যাপারে আর কোনো বাঁধা থাকলো না। শহীদ কাপুরের বাবা অভিনেতা পঙ্কজ কাপুর পরিচালনা করেছেন ছবিটি। এএনআই।