অবশেষে জিয়ার প্রেমিককে গ্রেপ্তার
পাঁচ পাতার বিশাল সুইসাইড নোট; যেটা জিয়া খান লিখে গেছেন তাঁর প্রেমিক সুরজ পাঞ্চোলির উদ্দেশে। সেই চিঠির ভাষাতেই স্পষ্ট, সম্পর্কটার ব্যাপারে সুরজের অবিশ্বস্ততা, অসততাই জিয়াকে বাধ্য করেছে আত্মহননে। অবশেষে জিয়ার প্রেমিক সুরজকে গ্রেপ্তারও করেছে মুম্বাই পুলিশ। চিঠির প্রতিটি বাক্যে উঠে এসেছে জিয়ার সঙ্গে সুরজের প্রতারণার বিষয়টি। এমনকি জিয়া সুরজের সন্তানের মা-ও হতে চলেছিলেন। যে সন্তানটির ভ্রূণ জিয়াকে নষ্ট করতে বাধ্য করেন সুরজ। অন্য আরও অনেক নারীর সঙ্গে সুরজ সম্পর্ক চালিয়ে গেছেন বলেও জানা গেছে, যা জিয়াকে চরমভাবে হতাশ করেছিল। সবকিছুরই শেষ পরিণতি মৃত্যুর কাছে নিজেকে সঁপে দেওয়া।চিঠিতে জিয়া লিখেছেন, ‘আমার আর হারানোর কিছু নেই; কারণ, আমি এরই মধ্যে সব হারিয়ে ফেলেছি। এই চিঠি যদি তুমি পড়ো, ততক্ষণে আমি হয় মরেই গেছি কিংবা মরতে চলেছি। ভেতরে ভেতরে আমি একেবারেই ভেঙে পড়েছি।’ জিয়া স্পষ্ট করেই লিখেছেন, ‘তুমি আমার জীবন ধ্বংস করেছ...আমি আমাদের সন্তানও নষ্ট করেছি, যেটা আমাকে গভীরভাবে আহত করেছিল।’ সুরজের বাবা আদিত্য পাঞ্চোলি বলিউডের অভিনেতা। টিওআই।