অবশেষে পরীমনি

অনেক আলোচনা-সমালোচনার পর অবশেষে পরীমনির অভিষেক হচ্ছে। ভালোবাসা সীমাহীন ছবি দিয়ে আজ পর্দায় আসছেন এই অভিনেত্রী।
এখনো কোনো ছবি মুক্তি না পেলেও পরীমনির হিসাবে এরই মধ্যে ২৫টির বেশি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। একের পর এক ছবির প্রস্তাব এসেই চলেছে তাঁর কাছে। কিন্তু এখন সেসব ছবির ব্যস্ততা ছাপিয়ে পরী উচ্ছ্বসিত তাঁর মুক্তি পাওয়া প্রথম ছবি নিয়ে। তিনি বলেন, ‘এই দিনটির জন্যই আমি অপেক্ষা করছিলাম। প্রথম ছবিকে ঘিরে আমার অনেক স্বপ্ন। দর্শক বড় পর্দায় আমাকে দেখবেন। খুবই ভালো লাগছে। তবে দর্শকেরা আমাকে কীভাবে গ্রহণ করবেন, তা ভেবে কিছুটা ভয়ও পাচ্ছি।’
ভালোবাসা সীমাহীন ছবিতে পরীমনির বিপরীতে আছেন আনিসুর রহমান মিলন ও জায়েদ খান। ছবিটি পরিচালনা করেছেন শাহ্ আলম মণ্ডল। পরীমনির এই ছবির সাফল্য বা অসাফল্যই বলে দেবে এত ছবির নায়িকা হওয়া এই মেয়ে ঢালিউডে কত দূর যাবেন।