অবশেষে প্রেম এল লিন্ডসের জীবনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে মনের মানুষের সন্ধান পেলেন বহুল আলোচিত হলিউডি অভিনেত্রী লিন্ডসে লোহান। সম্প্রতি এর সত্যতা নিশ্চিত করেছেন লিন্ডসের নতুন প্রেমিক ও ফিটনেস প্রশিক্ষক জশ চান। চলতি সপ্তাহের শুরুর দিকে লিন্ডসের এই নতুন প্রেমের বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন তাঁর বাবা মাইকেল লোহান। আর এবার লিন্ডসের সঙ্গে অভিসার চালাচ্ছেন বলে নিশ্চিত করলেন তাঁর প্রেমিক ২৫ বছর বয়সী জশ। ‘নিউইয়র্ক ডেইলি নিউজ’কে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘আমার মতে, লিন্ডসের জীবনে আমিই “মিস্টার রাইট”। এই মুহূর্তে তার ওপর আমার প্রভাবটাই সবচেয়ে বেশি।’ জশ আরও বলেন, ‘নিঃসন্দেহে মানসিকভাবে অনেক শক্ত মেয়ে লিন্ডসে। তার অগোছালো জীবনটা সাজানোর চেষ্টা করছি আমি। নিজেকে অনেকটাই গুছিয়ে এনেছে সে। আমার একটাই চাওয়া—অনেক ভালো থাকব আমরা দুজন মিলে। বুনো জীবনযাপন আর মাদক আমি একদমই সহ্য করতে পারি না। আমার পছন্দের কাজের মধ্যে রয়েছে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, পর্বত আরোহণ ও মাছ শিকার। লিন্ডসেকেও অবসরে এসব কাজ নিয়ে ব্যস্ত থাকতে উত্সাহ দিচ্ছি আমি।’ কিছুদিন আগে ২৬ বছর বয়সী লিন্ডসের সঙ্গে যশের প্রথম সাক্ষাত্ হয় তাঁদের এক বন্ধুর বাড়িতে। সম্পর্কে জড়ানোর আগে আরও এক দফা তাঁদের একসঙ্গে দেখা গেছে ক্যালিফোর্নিয়ার একটি হোটেলে। সেখানে পার্টিতে মেতেছিলেন এই নতুন জুটি।