অবশেষে ফেরদৌস আসছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক কাপ চা ছবির দৃশ্যে ফেরদৌস ও মৌসুমী
এক কাপ চা ছবির দৃশ্যে ফেরদৌস ও মৌসুমী

আসি আসি করেও আসা হচ্ছিল না প্রযোজক ফেরদৌসের। এ নিয়ে ফেরদৌস–ভক্তদের কিছুটা আক্ষেপও ছিল। কবে তাঁরা প্রযোজক ফেরদৌসের প্রথম ছবির দেখা পাবেন। তাঁদের সেই আক্ষেপ এবার ঘুচতে যাচ্ছে। অবশেষে আসছেন প্রযোজক ফেরদৌস। ২৮ নভেম্বর মুক্তি পাচ্ছে ফেরদৌসের প্রযোজনায় প্রথম ছবি। নাম এক কাপ চা। বাসু চ্যাটার্জির কাহিনিতে ছবিটির পরিচালক নঈম ইমতিয়াজ।
রোববার রাতে এফডিসিতে দেখা হয় ফেরদৌসের সঙ্গে। বললেন, ‘ছবি মুক্তির দিনক্ষণ আজই চূড়ান্ত করে ফেললাম। পোস্টার থেকে শুরু করে সব প্রচারণার ওপর জোর দিচ্ছি এখন। আগামী কয়েকটা দিন খুব ব্যস্ত সময় কাটবে। সবাইকে বলব হলে গিয়ে ছবিটি দেখবেন।’
কতটি হলে ছবিটি মুক্তি দিচ্ছেন, জানতে চাইলে ফেরদৌস বলেন, ‘এখন পর্যন্ত ৪০টি হল চূড়ান্ত। খুশির কথা হচ্ছে, ঢাকা ও ঢাকার বাইরের বড় হলগুলোতে এক কাপ চা মুক্তি পাচ্ছে।’
ছবি সম্পর্কে ফেরদৌসের বক্তব্য অনেকটা এমন, ‘এক কাপ চা যে ভিন্ন কিছু তা নিশ্চিতভাবে বলতে পারি। গতানুগতিকতার বাইরে গিয়ে ছবিটির গল্প বলার চেষ্টা করেছি। রোমান্টিক এবং নির্মল হাসির ছবি। দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে পরিপূর্ণ বিনোদন নিয়ে বের হতে পারবেন।’
প্রযোজক ফেরদৌস তাঁর প্রথম ছবিতে সহশিল্পী বন্ধু, কলাকুশলী থেকে শুরু সবার আন্তরিক সহযোগিতা পেয়েছেন। আর এ নিয়ে ফেরদৌস সবার কাছে কৃতজ্ঞ। বললেন, ‘সবাই নিজেরা উদ্যোগী হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বাংলা চলচ্চিত্রের সেরা কিছু মানুষ এক কাপ চা ছবিতে যুক্ত হয়েছেন। চেষ্টা করেছি ভালো মানের একটি ছবি উপহার দেওয়ার।’