অবশেষে বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি বিয়ে করেছেন অভিনেত্রী পেনেলোপ ক্রুজ। চলতি মাসের শুরুর দিকে বাহামায় এক বন্ধুর বাড়িতে বিয়েটা সেরেছেন। ৩৬ বছর বয়সী এ অভিনেত্রীর সঙ্গে অভিনেতা হাভিয়ার বারদেমের (৪১) মন দেওয়া-নেওয়া চলছিল। ক্রুজের এক প্রতিনিধি খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, বিয়ের আয়োজন ছিল একেবারেই সাদামাটা। পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। সবকিছু ছাপিয়ে পেনেলোপ ক্রুজের জামাটা চোখে পড়ছিল খুব। জামাটার ডিজাইন করেছেন অভিনেত্রীর দীর্ঘদিনের বন্ধু জন গালিয়ানো। ২০০৮ সালে ভিকি ক্রিস্টিনা বার্সেলোনা ছবিতে ক্রুজ ও বারদেম অভিনয় করেছিলেন। ওয়েবসাইট।