অবশেষে মিললেন জনি ডেপ-অ্যাম্বার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিনের সঙ্গী ভ্যানেসা প্যারাডাইসের সঙ্গে গত বছরের জুনে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর হলিউডের অভিনেত্রী অ্যাম্বার হার্ডের প্রেমে মজেছিলেন ‘পাইরেটস’ তারকা জনি ডেপ। কিন্তু বনিবনা না হওয়ায় প্রেমে সাময়িক বিরতি টেনেছিলেন ৪৯ বছর বয়সী ডেপ ও ২৭ বছর বয়সী অ্যাম্বার। তবে সম্প্রতি আবার মিলেছেন তাঁরা এবং থিতু হওয়ার কথাও ভাবছেন। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ‘কনট্যাক্টমিউজিক’ জানিয়েছে, আবারও একে-অন্যের জীবনে ফিরে এসেছেন ডেপ ও অ্যাম্বার। তাঁরা এখন এক বাড়িতেই থাকছেন। প্রেমের সম্পর্ককে স্থায়ী রূপ দেওয়ার জন্য আলাপ-আলোচনা চলছে তাঁদের মধ্যে। অ্যাম্বারকে বিয়ে করে সন্তান নেওয়ার ইচ্ছের কথা জানিয়েছেন ডেপ। সূত্রটি আরও জানায়, ভ্যানেসা প্যারাডাইস ও ডেপের দুই সন্তান লিলি রোজ ও জ্যাকের সঙ্গে অ্যাম্বারকে পরিচয় করিয়ে দিয়েছেন ডেপ। সম্প্রতি প্রেমিকাকে আরেকটি ঘোড়া উপহার দিয়েছেন তিনি। গত বছরও অ্যাম্বারকে একটি ঘোড়া উপহার দিয়েছিলেন ডেপ। গভীর রাত পর্যন্ত জেগে বিয়ে নিয়ে নানা পরিকল্পনা করছেন ডেপ ও অ্যাম্বার।