অবশেষে রানীর বিয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক ঢাকঢাক গুড়গুড় হয়েছে। অনেক লুকোছাপা। সংবাদমাধ্যম ও ভক্তদের ধন্দের মধ্যে ফেলে, একের পর এক অস্বীকার করে করে অবশেষে বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেল রানী মুখার্জির। পাত্র সেই আদিত্য চোপড়াই। ১০ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসের ঠিক চার দিন আগে দুজন সাত পাকে বাঁধা পড়বেন। রানী ও আদিত্যর বিয়ের গুঞ্জন অনেক দিন ধরেই চলে আসছে। দুজনে বিয়ে করে ফেলেছেন—এমন খবরও পাওয়া গেছে কবার। তবে এবার খবরটা একদম পাকা বলেই দাবি ভারতের একটি পত্রিকার। যোধপুরের উমাইদ ভবন প্যালেসে বিয়েটা হবে। মুখার্জি কিংবা চোপড়া পরিবার এ ব্যাপারে অবশ্য এখনো মুখে কুলপ এঁটে রয়েছে। তবে দু-এক দিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। জি নিউজ।