অবশেষে লোহানের মুক্তি
১৪ দিনের কারাবাস শেষে আজ সোমবার দুপুরে মুক্তি দেওয়া হয়েছে হলিউডের গায়িকা ও অভিনেত্রী লিন্ডসে লোহানকে। গত ২০ জুলাই মাদক গ্রহণের দায়ে তাঁকে জেলে পাঠানো করা হয়েছিল। খবর এপিজেল থেকে মুক্তি পেলেও লোহান পুরোপুরি মুক্ত হতে পারেননি। বর্তমানে তাঁকে একটি মাদক পুনর্বাসনকেন্দ্রে ৯০ দিনের জন্য রাখা হবে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য। লোহানের মামলা পরিচালনাকারী আইনজীবী বলেন, তাঁর পুরোপুরি চিকিৎসার জন্য পুরো সময়টা পুনর্বাসনকেন্দ্রে কাটাতে হবে।উল্লেখ্য, লিন্ডসে লোহান ২০০৭ সালে মাতাল অবস্থায় গাড়ি চালানোর দায়ে গ্রেপ্তার হয়েছিলেন। পরে শর্তসাপেক্ষে জামিন পান তিনি। কিন্তু জামিনে মুক্তি লাভের পর লোহানের ওই শর্তের কোনো কিছুই মানেননি। সেই আদেশ অমান্যের জন্য সম্প্রতি লোহানকে জেলে পাঠানোর নির্দেশ দেন আদালত।এর আগেও একবার তিনি মাদক সেবন করে গাড়ি চালানোর জন্য ৮৪ মিনিট জেল খেটেছিলেন।এবারের জেলজীবনে লোহান বিচিত্র কিছু ঘটনারও জন্ম দিয়েছেন। কারাগারের দেয়ালগুলোতে বিভিন্ন চিত্রকর্ম এঁকেছেন তিনি। এ ছাড়া সময় পার করেছেন লেখালেখি করে।