অবশেষে শাকিব-বুবলির 'রংবাজ' শুরু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংবাজ সিনেমার মহরত অনুষ্ঠানে শাকিব ও বুবলি
রংবাজ সিনেমার মহরত অনুষ্ঠানে শাকিব ও বুবলি

অবশেষে শাকিব ও বুবলি জুটির নতুন সিনেমা রংবাজ-এর শুটিং শুরু হচ্ছে। নতুন এই সিনেমার শুটিংয়ে অংশ নিতে আজ সোমবার বিকেলে দুই সপ্তাহের জন্য ঢাকা ছাড়বেন তাঁরা। কাল থেকে পাবনার একটি রিসোর্টে এই সিনেমার শুটিংয়ে অংশ নেবেন শাকিব ও বুবলি। গতকাল রোববার বিকেলে প্রথম আলোকে এমনটাই জানিয়েছেন পরিচালক শামীম আহমেদ।
এদিকে গত শুক্রবার ঢাকার গুলশানের একটি রেস্তোরাঁয় রংবাজ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। সেখানে এই সিনেমার প্রধান নায়ক-নায়িকাসহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন। মহরত অনুষ্ঠানের পরে বাসায় ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন চিত্রনায়িকা বুবলি। তারপর বারিধারার একটি হাসপাতালে তাঁকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে তাঁকে ৪৮ ঘণ্টা বিশ্রামে রাখা হয়।
ঈদে মুক্তি দেওয়ার কথা চিন্তা করেই রংবাজ সিনেমা বানানো হচ্ছে। শাকিব খানের সঙ্গে নতুন সিনেমায় জুটি হতে পেরে বুবলি খুশি। বললেন, ‘আমি একসময় সংবাদ পাঠিকা হিসেবে কাজ করতাম। সেই আমার সিনেমায় শুরুটা হয়েছে শাকিব খানের সঙ্গে অভিনয়ের মধ্য দিয়ে। তা ছাড়া এই ছবি যেহেতু ঈদের মতো একটা বড় উৎসবে মুক্তি দেওয়ার কথা চিন্তা করে বানানো হচ্ছে, সে জন্য আমি আরও বেশি খুশি।’
রংবাজ সিনেমায় আরও অভিনয় করছেন নূতন, সাদেক বাচ্চু, রজতাভ দত্ত প্রমুখ।